ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পদ্মার পানি বিপৎসীমার নিচে, তবু প্লাবিত হচ্ছে দক্ষিণের চর

পদ্মার পানি বিপৎসীমার নিচে, তবু প্লাবিত হচ্ছে দক্ষিণের চর
×

ছবি- সংগৃহীত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৪

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার শূণ্য দশমিক ৮৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২০ মিটার। এদিকে নদীর বিপদসীমা ১৮ দশমিক ০৫ মিটার।

পদ্মার দক্ষিণ তীরের চরক্ষিদিরপুর, খানপুরসহ বিভিন্ন চরাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। তবে এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক জানান, পানি বৃদ্ধির হার খুব বেশি নয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৫ মিটার। শুক্রবার সকাল ৯টায় তা বেড়ে ১৭ দশমিক ২০ মিটারে পৌঁছেছে।

তিনি বলেন, পানি এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে। তবে পদ্মার দক্ষিণের চরাঞ্চলে পানি উঠছে।

আরও পড়ুন

×