ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বিশ্বে করোনায় আক্রান্ত ৮ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৮ কোটি ছাড়াল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ২৩:৩৯

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫৭ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখ ৩১ হাজার ৯৪০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৫৭ হাজার ৩৭১ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ২৩৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ৮২ হাজার ৬৩৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৬৫ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭৯৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৬৯ হাজার ১১৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৪৩ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭৭ হাজার ২১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ২৬ জনের।

ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৬২০ জনের।

আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৬২ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৭০ হাজার ৫১৩ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আরও পড়ুন

×