ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

এই দল বিশ্বাস হারায় না: মেসি 

এই দল বিশ্বাস হারায় না: মেসি 
×

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর ভক্তদের এভাবে অভিবাদন জানান মেসি। ছবি: টিওয়াইসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ২০:৪৯

নকআউট পর্বের তিন ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে জিততে হয়েছে আর্জেন্টিনার। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে গিয়ে জয়। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে হারতে হারতে জয়। এরপর রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিট লড়াই করে ৩-১ গোলে জিতেছেন মেসিরা। 

ম্যাচ শেষে কাতার বিশ্বকাপ জয়ী মেসি জানিয়েছেন, সতীর্থরা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে, সেভাবে সর্বোচ্চটা দিচ্ছে; তা দেখে তিনি উচ্ছ্বসিত। তার মতে, এই আর্জেন্টিনা বিশ্বাস হারায় না, এটাই তার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। 

মেসি বলেন, কঠিন এক লড়াইয়ের পর জয়। আমি এই জয়ে আনন্দিত। আমরা জানতাম, ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে। সামনে যে ম্যাচটা আসছে, তার আগে একটু স্বস্তিতে সময় কাটানো এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  

মেসি জানান, কাতারে বিশ্বকাপ জিতেছেন তারা। দুটি কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন। এবারের বিশ্বকাপেও সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। সব মিলিয়ে তারা বিশ্বকাপ উপভোগ করছেন। 

তিনি বলেন, এই দল লড়াই করে, হাল ছাড়ে না, অনেক কিছু অর্জন করতে চায়, সেজন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। বিশ্বকাপ জয়, দুটি কোপা আমেরিকার পর আরেকটি বিশ্বকাপের সেমিফাইনাল, এই দল এরই মধ্যে অসাধারণ কিছু অর্জন করেছে। যে কারণে বিশ্বকাপ আমরা উপভোগ করছি। আমরা সামনের ম্যাচে আরেকটি বড় দলের বিপক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়াই করব। 

মেসির দীর্ঘ ক্যারিয়ার দুইশ' আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অথচ ইংল্যান্ডের বিপক্ষে কোন পর্যায়ে খেলা হয়নি তার। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে পেয়ে তাই উচ্ছ্বসিত সর্বজয়ী মেসি, 'বিশ্বকাপে এটি আমার তৃতীয় সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। অনেক দলের বিপক্ষে খেলেছি, ইংল্যান্ড ছাড়া। এমন ম্যাচ সবসময় বিশেষ।'

আরও পড়ুন

×