ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিল পাস

রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিল পাস
×

রাজ্যসভায় বিল পেশ করছেন অমিত শাহ-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ২৩:২০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৪:২১

লোকসভার পর এবার ভারতের রাজ্যসভাতেও পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং বিপক্ষে পড়েছে ৯৯টি। 

বুধবার বিলটি রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভির।

বিলটির বিরোধিতা করে বিরোধী দল ও দক্ষিণপন্থী দলগুলির অভিযোগ, এই বিল মুসলিমদের প্রতি পক্ষপাতমূলক এবং সংবিধানের ১৪ নম্বর ধারা বিরোধী। 

সোমবার বিলটি লোকসভায় পাস হয়।  বিলের পক্ষে পড়ে ৩৩৪টি ভোট এবং বিপক্ষে ১০৬টি।  

রাজ্যসভায় বিলটি পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের মুসলিমদের ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই।  কারণ, তারা দেশের নাগরিক ছিলেন এবং থাকবেন। 

‘ভুল তথ্য ছড়ালে পদক্ষেপ’ বলে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিলটি শুধু প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জন্য, ভারতের মুসলিমদের নিয়ে কোনো পদক্ষেপ নেই।’

বিলটি নিয়ে আবেগপূর্ণ আবেদন জানিয়ে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ‘বিলটি ভারতের সংবিধানের ভিত্তিতে আঘাত। এটি ভারতের সংবিধানের আত্মাকে আঘাত করবে। এটি সংবিধানের প্রস্তাবনার বিরুদ্ধে।’ 

রাজ্যসভাকে সতর্কবার্তা দিয়ে তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েন বলেন, ‘গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে  ভারত।’

বিলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে ত্রিপুরা ও আসাম রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। 


আরও পড়ুন

×