ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বিভাজনমূলক শাসন সমস্যায় ভুগছে ভারত: মমতা

বিভাজনমূলক শাসন সমস্যায় ভুগছে ভারত: মমতা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ২১:৫৯

ভারতে বিভাজনমূলক শাসনের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতা প্রসঙ্গেই এ কথা বলেন তিনি।

কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বড় দিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান সোমবার এসব কথা বলেন মমতা। খবর এনডিটিভির

মমতা বলেন, দেশকে বিভক্ত হতে দিতে পারি না এবং এমন শক্তির কাছে মাথা নত করতে পারি না যা আমাদের দেশকে ধ্বংস করবে। ভারত একটি বিশাল দেশ এবং এর সংবিধানে সবসময়েই ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, ন্যায়বিচার, সাম্য ও ভ্রাতৃত্বকে সমর্থন করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, ক্রিসমাস উপলক্ষে আমি যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকার শক্তি দেন।

মমতা আরও বলেন, বর্তমানে  দেশের মানুষ একটি নতুন সংকটের মুখোমুখি, বিভাজন এবং শাসনের দ্বারা তৈরি নতুন একটি আইনের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এর ফলে আদৌ মৌলিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বজায় থাকবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।

আরও পড়ুন

×