কফি পান শেষে খাওয়া যাবে কাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:০২
এক কাপ গরম কফি নিমিষেই আপনাকে চাঙ্গা করে তুলবে। কফি খাওয়ার পরে ভ্যানিলা স্বাদের কাপটাও যদি কামড়ে কড়মড় করে চিবিয়ে খাওয়া যায়, তাহলে সেই অভিজ্ঞতা কেমন লাগবে?
এমনই অভিজ্ঞতা পেতে চাইলে আপনাকে এয়ার নিউজিল্যান্ডের বিমানে পাড়ি দিতে হবে। এর আগেও সেদেশের এই জাতীয় বিমান সংস্থা পরিবেশবান্ধব কাপের ব্যবস্থা করেছিল বিমানে বর্জ্যের পরিমাণ কমানোর লক্ষ্যে। এবারে আরও একধাপ এগিয়ে এমন কফি কাপের বন্দোবস্ত করল তারা যে কাপ খাওয়াও যাবে।
এক পারিবারিক ব্যবসায়ী সংস্থা টোয়াইসের সঙ্গে চুক্তি হয়েছে নিউজিল্যান্ড এয়ারলাইন্সের। এই সংস্থা ভোজ্য কাপ বানানোয় এরই মধ্যে সুনাম অর্জন করেছে। এটি এমনভাবে তৈরি যাতে কফির মতো উষ্ণ পানীয় রাখা সত্ত্বেও কোনোভাবেই গলবে না।
বিমান সংস্থার ক্রেতা অভিজ্ঞতা সংক্রান্ত ম্যানেজার নিক্কি চেভ বলেন, প্রতি বছর বিমানে ৮০ লাখ কাপ কফি পান করেন যাত্রীরা। নতুন এই কাপের প্রচলন হওয়ার পরে যাত্রীদের থেকে অসাধরণ প্রতিক্রিয়া পাওয়া গেছে। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- কফি
- ভ্যানিলা স্বাদের কাপ
