ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আপন দর্পণ

আপন দর্পণ
×

মোহাম্মদ রফিক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ১২:০০

- ব্যক্তিগত জীবনের কোনো বিশেষ ঘটনা লেখক হিসেবে আপনাকে প্রভাবিত করেছে?
-- কৈশোর-যৌবনের সন্ধিক্ষণে আমি অন্য সম্প্রদায়ের একটি মেয়েকে ভালোবেসেছিলাম। তার সঙ্গে আমার কোনো বাক্যবিনিময়ও ঘটেনি। সেই স্মৃতি এখনও আমাকে তাড়িয়ে ফেরে।
- আপনার প্রিয় লেখক কারা? কেন?
-- কাদের কথা বলব। আমার প্রিয় লেখক অসংখ্য। মহাভারতের কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার বিস্তৃতি। তাদের কথা বিশদভাবে বলতে গেলে কম করে হলেও একটা বই লিখে ফেলতে হবে। তবে অল্প কথায় মহাকাব্যিক ধরনের লেখাই আমার প্রিয়।
- বিশেষ কোন বই বা লেখকের লেখায় আপনি ঈর্ষা বোধ করেন?
-- না, কারও প্রতি ঈর্ষাবোধ করি না। বরং সবার কাছ থেকেই সবিনয়চিত্তে গ্রহণ করতে চাই।
- আপনার প্রিয় সংগীতশিল্পী কারা?
-- আমি ক্ল্যাসিক্যাল সংগীতের ভক্ত। ভারতীয়দের মধ্যে ফৈয়াজ খাঁ, আবদুল করিম খাঁ, আমীর খাঁ, মুগা বাঈ আমার প্রিয়। ইউরোপীয় কম্পোজারদের মধ্যে মোৎজাট, বিটোফেন, হাইডেন, মোপাঁ, সাইকোভোস্কি। রবীন্দ্রসংগীত এবং লোকসংগীত আমাকে মোহিত করে।
- ব্যক্তিগত জীবনে কোনো সীমাবদ্ধতা আপনাকে কষ্ট দেয়?
-- আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রমী নই। স্বপ্ন দেখতে ভালোবাসি- এ প্রবণতা আমাকে কষ্ট দেয়।
- প্রিয়জনের কাছ থেকে সবচেয়ে বেশিবার শোনা অভিযোগ কোনটি?
-- অকর্মা ও বাস্তবজ্ঞানী।
- প্রিয়জনের কাছ থেকে সবচেয়ে বেশিবার শোনা প্রশংসাবাক্য কোনটি?
-- মোটামুটি হৃদয়বান ও ভালো মানুষ।

আরও পড়ুন

×