ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্মাননা লেখকদের উৎসাহিত করে

সম্মাননা লেখকদের উৎসাহিত করে
×
×

শাহেদ মুহাম্মদ আলী

শাহেদ মুহাম্মদ আলী

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:২৯

| প্রিন্ট সংস্করণ

সাহিত্যের কোনো ভৌগোলিক সীমা নেই। একজন লেখকের ভাষা স্থানীয় হতে পারে, তাঁর অভিজ্ঞতা একটি নির্দিষ্ট সমাজের হতে পারে; কিন্তু তাঁর সৃষ্টির মানবিক সত্য বিশ্বজনীন। আমাদেরও সেই বিশ্বাস থেকে লিখতে হবে, এগোতে হবে।

বাংলাদেশের সাহিত্য তার নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি, সংগ্রাম ও স্বপ্ন থেকে শক্তি পায়। একে আরও সমৃদ্ধ করার দায়িত্ব শুধু লেখকদের একার নয়; পাঠক, প্রকাশক, সংবাদমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান—সবার। 

এই সুযোগে আমি পুরস্কারপ্রাপ্ত বইগুলো যারা প্রকাশ করেছেন, সেই প্রকাশকদেরও অভিনন্দন জানাই। আমরা জানি, প্রকাশনার কাজটি দিনদিন কঠিন হয়ে উঠছে। বইকে ভালোবেসে নিশ্চয় আমরা তাদের পাশে থাকব।

একই সঙ্গে যারা আমাদের ডাকে বিপুল সংখ্যক বই জমা দিয়ে এই পুরস্কারকে তুমুল প্রতিযোগিতামূলক করে তুলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।   
সংবাদপত্র ও সাহিত্য পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন নয়। সংবাদপত্র প্রতিদিনের সময়কে ধারণ করে। সাহিত্য সেই সময়ের গভীরতম অনুভূতি, সংকট ও স্বপ্নকে ধারণ করে। সাংস্কৃতিক সংযোগ ছাড়া কোনো সংবাদমাধ্যম পূর্ণতা পায় না। আমরা চাই, এই পুরস্কার শুধু একটি সম্মাননা হয়ে না থাকুক। এটি যেন সব ধরনের লেখককে আরও লিখতে উৎসাহিত করে। নতুন লেখকদের সাহস দেয় এবং পাঠককে ভালো লেখা খুঁজে নিতে উদ্বুদ্ধ করে। 

সাহিত্য বেঁচে থাকুক, মুক্তচিন্তা বেঁচে থাকুক, আমাদের ভাষা ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হোক। 
ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি বরাবরই আমাদের আনন্দিত করে, গর্বিত করে, সাহস জোগায়। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্র্যাক ব্যাংকের প্রতি। তারা ১৫ বছর ধরে এই সাহিত্য যাত্রায় সমকালের সঙ্গে আছে। 

আরও পড়ুন

×