স্থাপত্য
আমাদের স্থাপত্যাচার্য
×
×
পরীবাগে নিজের বাড়ির সামনের বাগানে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম, ১৯৯০
শাকুর মজিদ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০
১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের স্থপতিরা প্রথমবারের মতো সংগঠিত হয়ে এ দেশের জন্য নতুন স্থাপত্যধারা তৈরিতে সচেষ্ট হন। নেতৃত্ব দেন স্থপতি মাজহারুল ইসলাম।
আজ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী।
দিনটি উপলক্ষে বরেণ্য স্থপতি মাজহারুল ইসলামকে নিয়ে বিশেষ রচনা...
দেখতে দেখতে পঞ্চাশ বছর হয়ে গেল। ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের স্থপতিরা প্রথমবারের মতো সংগঠিত হয়ে এ দেশের জন্য নতুন স্থাপত্যধারা তৈরিতে সচেষ্ট হয়েছিলেন। নেতৃত্বে ছিলেন স্থপতি মাজহারুল ইসলাম [২৫ ডিসেম্বর, ১৯২৩-১৪ জুলাই, ২০১২]। আজ এই সংগঠন তার সুবর্ণজয়ন্তী পালন করছে।
এই পঞ্চাশ বছরে দেশের দৃশ্যমান সমস্ত অর্জনের সাক্ষী হয়ে আছে এর পরিবেশ, প্রতিবেশ আর তার স্থাপনাসমূহ। এগুলোর মূল নকশা যিনি করে থাকেন, তাকেই স্থপতি বলা হয়ে থাকে। মূলত ব্যবহারোপযোগী সুঠাম অবয়বের নান্দনিক রূপ দেওয়াই একজন স্থপতির কাজ।
আজ বাংলাদেশের স্থপতিরা দেশের মাত্রা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাদের পদচারণা রাখছেন। আন্তর্জাতিক মানের কাজ করে তাবত বিশ্বের স্থপতিদের সাথে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হয়ে আসছেন। শুধু তাই নয়, বাংলাদেশ এ পর্যন্ত যত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পুরস্কার নিয়ে এসেছে, তার সবচেয়ে বেশি এসেছে এ দেশের স্থপতিদের কাছ থেকে।
আর তাদের এ অবস্থায় গড়ে তুলতে যিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন, তিনি স্থপতি মাজহারুল ইসলাম। তাঁকে নিয়ে আমার সামান্য স্মৃতিচারণা।
স্থপতি মাজহারুল ইসলাম স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে অল্প কয়েকবার। কিন্তু তাকে আমি চিনি ১৯৮৬ সাল থেকে; যে বছর স্থাপত্য অনুষদে আমি ভর্তি হয়েছিলাম।
বুয়েটে পড়ার সময় ঢাকার বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিকের সঙ্গে আমার যোগাযোগ ছিল। লিখতাম সেসব কাগজে। একবার মাসিক নিপুণ সম্পাদক মোস্তাফা জব্বার আমাকে অ্যাসাইনমেন্ট দিলেন, তার নতুন পাক্ষিক (বাংলা ভাষার প্রথম কম্পিউটার কম্পোজ করা পত্রিকা হিসেবে বিজ্ঞাপন যেত) আনন্দপত্রের জন্য একটা বড় প্রতিবেদন তৈরি করতে, নাম হবে বাংলার স্থাপত্যধারা।
এই রিপোর্টটি আমি যখন তৈরি করতে যাব, তখনই আমাকে যেতে হয় স্থপতি মাজহারুল ইসলামের কাছে। ফোন নম্বর জোগাড় করে পরীবাগের বিশাল উঠানওয়ালা বাড়িটাতে গিয়ে পৌঁছি। সেটা সম্ভবত ১৯৮৯ সাল। সেই আমার প্রথম মাজহারুল ইসলামকে দেখা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের সবার কাছেই তার নামটি অতিমাত্রায় পরিচিত। একসময় তিনি এখানকার শিক্ষকও ছিলেন।
আমাদের স্যারেরা তাকে স্যার বলে সম্বোধন করতেন, সে কারণে আমাদের সরাসরি শিক্ষক না হয়েও তিনি আমাদের কাছে স্যার হিসেবেই সম্বোধিত হতেন।
একসময় তার সম্পর্কে কিছু খোঁজখবর নিই। শুনি, তার জন্ম অবিভক্ত ভারতে, বর্তমানে এটা ওপার বাংলায়। পড়াশোনা করেছিলেন প্রথমে পদার্থবিজ্ঞানে। পদার্থবিজ্ঞানের অনার্স ডিগ্রি কাজে লাগান সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে। সেটাতে মন ভরেনি। পরে আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যে ডিগ্রি নেন। ফেরত আসেন গত শতকের পঞ্চাশের দশকে। বাংলাদেশ তখন সদ্য ব্রিটিশ উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হয়েছে, পূর্ব পাকিস্তান নামে দেশ হয়েছে এবং বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে পরিগণিত হওয়ার জন্য সংগ্রামও হয়েছে। এবং ঠিক সে সময় বাংলাদেশের কোনো স্থাপত্যধারা ঠিক হয়নি, মাজহারুল ইসলাম সে সময় পেন্সিল ধরেছেন তার স্কেচ বুকে। বাঙালির স্থাপত্যধারার আধুনিক রূপ দেওয়ার জন্য তখন তৈরি হন তিনি।
স্থাপত্যধারা বিকাশ বা পরিবর্তনে সবচেয়ে বড় যে প্রভাবটি কাজ করে, তা হচ্ছে শাসকের ধর্মীয় ও রাজনৈতিক চেতনা। যেহেতু স্থাপত্যের সঙ্গে বিশাল অর্থায়নের সম্পর্ক প্রবল, সে কারণে পৃথিবীর সব অঞ্চলেরই বড় বড় নির্মাণকাজ সম্পাদিত হয়েছে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে। যে কারণে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির ব্যক্তিগত রুচি ও পছন্দকে মূল্য দিতে গিয়ে, তাদের পছন্দের 'ফর্ম'টাকেই বেছে নিতে হয়েছে স্থপতিদের। একই আবহাওয়া, জলবায়ু, ভূমিরূপে অবস্থিত ইউরোপীয় দুটি শহর প্রাগ ও ইস্তাম্বুল সফর করলে এ দুটি শহরের স্থাপত্যরূপের এ পরিবর্তনসমূহ খুব বেশি প্রকট হয়ে চোখে পড়ে।
সে ক্ষেত্রে গেল শতকের পঞ্চশের দশক পর্যন্ত এ অঞ্চলের স্থাপত্যধারা বলতে আমাদের নিজস্ব কিছু ছিল না। মোগলরা এসে এখানে ইরানি স্থাপত্যধারা বিকশিত করে, মোগলদের হটিয়ে ইংরেজরা যখন এলো, তখন ঐ মোগলধারার সঙ্গে বিরাজমান 'ভিক্টোরিয়া' রীতির স্থাপত্য যুক্ত করে এক জগাখিচুড়ি স্থাপত্যরূপ আমাদের উপহার দেয়। আমরা পাই বড়লাট ভবন (বর্তমান হাইকোর্ট), কার্জন হলের মতো মিশ্রধারার স্থাপত্যরূপ।
দেশ বিভাগের পর বেশ কিছু পাকিস্তানি ড্রাফটম্যান আর জরিপকারীরা নকশার কাজে হাত দেয়। পাকিস্তানি থারিয়ানিরা তাদের অপেশাদার প্রজ্ঞা নিয়ে দালান বানাতে শুরু করে মতিঝিলে। বাংলাদেশে স্থাপত্যবিদ্যা শেখার যে কোনো জায়গা নেই, কোনো শিক্ষক নেই। মাজহারুল ইসলামকে পাওয়া গেল, যিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে স্থাপত্যেরও পড়াশোনা করেছিলেন। তাকে দিয়ে শুরু হলো কাজ। বাংলাদেশ পেল চারুকলা ইনস্টিটিউট, জীবন বীমা ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তৈরি হতে শুরু হলো দেশের নির্মাণসামগ্রী দিয়ে নিজস্ব জলবায়ু ও আবহাওয়াবান্ধব পরিবেশ।
মাজহারুল ইসলাম যখন স্থাপত্য পেশা শুরু করেন অন্তত দশ বছর পর বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে স্থাপত্যচর্চা শুরু হয়। আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে খোলা হয় স্থাপত্য অনুষদ। যেহেতু কোনো বাঙালি পেশাদার স্থপতি সে সময় ছিলেন না, মাজহারুল ইসলামই সরকারকে সাহায্য করেন, কী করে কোথা থেকে কোন শিক্ষক নিয়ে এসে বাংলাদেশের স্থাপত্যের নবীন ছাত্রদের কী কী শিক্ষা দেবেন। তিনি নিজেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন সেখানে। আশির দশকের মাঝামাঝি সময়ে যাদেরকে আমরা সিনিয়র শিক্ষক হিসেবে পেয়েছিলাম, তাদের প্রায় সবাই ছিলেন তার ছাত্র। সবাই তাকে স্যার ডাকতেন, আমরাও তাকে স্যার ডাকি। স্যারের স্যার, সুতরাং বড় স্যার।
১৯৯০ সালে তার বাড়িতে একবার গিয়েছিলাম, অন্য কাজে। পাক্ষিক তারকালোক পত্রিকার জন্য স্বাধীন বাংলা বেতারের শিল্পী ডালিয়া নওশীনের ছবি তুলতে পাঠানো হয়েছিল একবার আমাকে।
তখনই আমাকে বলা হয় যে, তিনি স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে। আমার আগ্রহ অনেক বেড়ে গিয়েছিল। আমি ডালিয়া নওশীনের ছবি তুলি এবং তাকে অনুরোধ করি, তিনি যাতে আমাকে তার বাবার ছবি তুলতে সাহায্য করেন। ডালিয়া নওশীন সে সুযোগ করিয়ে দিয়েছিলেন আমাকে। আমি তার স্টুডিওতে যাই। দেখি একটা ড্রাফটিং টেবিলে বসে আপনমনে ডিজাইন করছেন কিছু একটা। কথা হয় অল্প কিছু। বলেন, এখন তার হাতে তেমন কোনো কাজ নেই। সরকার তাকে কোনো কাজ দেয় না। পরিবাগে নিজের বাড়ির সামনে খালি পড়ে থাকা অংশে ওয়ার্ল্ড ব্যাংকের জন্য একটা বিল্ডিংয়ের ডিজাইন তার হাতে, এটাই করছেন। এ সময় ঘর থেকে বেরিয়ে এলে আমি তার তিনটি ছবি তুলি।
১৯৯০ সালে কলকাতায় একটা স্থাপত্য সম্মেলনে তার বক্তৃতা শুনেছি। তখন আমি তৃতীয় বর্ষের ছাত্র। কলকাতার সেমিনার শেষ হলে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে পড়াশোনা করেছিলেন মাজহারুল ইসলাম। আমরা ঘুরে ঘুরে ক্যাম্পাস দেখি, স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রীদের কাজ দেখি এবং বুঝতে পারি ওই কারিগরি প্রতিষ্ঠানটি বুয়েটের মতো অতটা নয়। কিন্তু এখান থেকেই মাজহারুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছিলেন।
তার কাছে সর্বশেষ গিয়েছিলাম ২০০৩ সালে, যে বছর আমি একটা নতুন মিনিক্যাম ভিডিও ক্যামেরা কিনি। আমি তখন স্থপতি ইনস্টিটিউটের নির্বাহী সদস্য। আইএবির অফিসে ক্যামেরা নিয়ে গেলাম। রবিউল ভাই (স্থপতি রবিউল হুসাইন) তখন আইএবির সদ্যসাবেক প্রেসিডেন্ট। আমাকে বলেন, তুমি মাজহারুল ইসলাম স্যারের একটা ইন্টারভিউ রেকর্ড করে রাখ, কাজে দেবে। আমি বললাম, গুড আইডিয়া, তাকে নিয়ে ডকুমেন্টারিই একটা বানিয়ে ফেলি, এটাই হবে নতুন ক্যামেরায় আমার প্রথম ডকুমেন্টারি। স্থপতি মোবাশ্বের হোসেন ছিলেন অফিসে, তিনি আমাকে বললেন, কেমন করে জাতীয় সংসদ ভবনের ডিজাইনের কাজ পেয়েও তিনি নিজে না করে লুই কানকে নিয়ে এসে এ ডিজাইন করান। রাত ৯টায় ধানমন্ডি থেকে ইস্কাটনের আমার বাসায় যাওয়ার পথে আমি পরিবাগে চলে যাই। এত রাতে আগাম কোনো খবর ছাড়া তিনি আমার সঙ্গে দেখা করবেন কিনা, এ নিয়ে কিছু না ভেবেই গিয়ে হাজির হই এবং বলি যে আমি কাল এসে আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলব এবং আপনার ছবি তুলব।
আমি পরদিন হাজির হই এবং তার অফিসের পরিবেশের ছবি তোলা শুরু করি। তিনি আমাকে থামান। বলেন, আপনি যে ফিল্ম বানাবেন, তার স্ট্ক্রিপ্ট কোথায়? আগে স্ট্ক্রিপ্ট দেখি।
আমি বলি, আপনার সঙ্গে কথা বলা শেষ হলে আমি স্ট্ক্রিপ্ট করব। আপনার যদি প্রিন্টেড কোনো প্রোফাইল থাকে, আমাকে দিন, আমি কাজ শুরু করি।
তিনি বলেন, তার প্রিন্টেড কিছু নেই।
তখন ইন্টারনেটে এত কিছু পাওয়া যেত না। আমি ভাবলাম, কিছু খোঁজাখুঁজি করে তার জীবনবৃত্তান্ত জোগাড় করে পরে আবার যাব। এর বেশ ক'মাস পরে শুনি নির্ঝর ভাই, তাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছেন। আমি ভাবলাম, নিশ্চয়ই ভালো কাজ হবে, আমি বরং চুপ থাকি।
মাজহারুল ইসলাম স্যারের সঙ্গে আমার আর কখনোই দেখা বা আলাপ হয়নি। ডিপার্টমেন্টে শুনতাম, তাকে মজ্জু নামে ডাকতেন কেউ কেউ। তার নামের ইংরেজি বানান গুঁযধৎঁষ, সে কারণে হয়তো এমন নামে ডাকা। বেশ কয়েকজন সিনিয়রের কাছে শুনেছি, শেষ জীবনে তিনি মারাত্মক বিরক্ত ছিলেন রাজনৈতিক পরিবেশ নিয়ে। নিজেও একসময় সক্রিয় ছিলেন রাজনীতিতে। কিন্তু পরে হাত গুটিয়ে নেন। স্বমতের সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে অনেক বিষয়েই তার বনিবনা হতো না। তিনি নাকি মিস্টার নো হিসেবে পরিচিত ছিলেন তাদের কাছে। অনেক রাগী ছিলেন বলেও শুনেছি। স্থাপত্যের ছাত্রদের তিনি গভীর মমতা দিয়ে শেখাতেন। তার মুখ থেকেই আমাদের চেতনার গল্প শোনা, তার কাছ থেকেই জানা যে, বিশ্বমানের চিন্তা করে স্থানীয় রূপের কাজ (স্থাপত্য) করতে হবে।
তিনিই আমাদের দেখিয়েছিলেন প্লাস্টার ছাড়া লাল ইটের মাহাত্ম্য। স্থাপত্যে সততা বলে একটা বচন আছে, সেটা তিনিই শিখিয়েছিলেন। শুধু তাই নয়, নিজের জীবনেও তার প্রয়োগ ঘটিয়ে ছিলেন। এসব মানুষই সচরাচর মিস্টার নো হিসেবে পরিচিত হয়।
মাজহারুল ইসলামকে তার নব্বইতম জন্মদিনে স্থাপত্যাচার্য উপাধিতে ভূষিত করা হয়েছে। আজ এক একর জায়গার ওপর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের যে আইএবি সেন্টার স্থাপিত হয়েছে তার সামনের সড়কটির নামও দেওয়া হয়েছে স্থাপত্যাচার্যের নামে, এটুকুইবা কম কী!
কোনো মানুষই অনন্তকাল বেঁচে থাকবেন না, কিন্তু তাদের সৃজিত স্থাপনাগুলো থেকে যায়। তার মধ্যেই স্থপতিরা বেঁচে থাকেন, থাকছেন স্থাপত্যাচার্যও।

- বিষয় :
- স্থাপত্য
- শাকুর মজিদ