প্রথম দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ, কাল আসামিদের আত্মপক্ষ সমর্থন
পল্লবীতে শিশু হত্যা
আসামি সোহেল রানা। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৬:৫০ | আপডেট: ০২ জুন ২০২৬ | ২২:০০
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু ধর্ষণের পর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তাদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন আদালত। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষীরা হলেন- শিশুর বাবা, মা, বড় বোন, ফুপু, চাচা, চতুর্থ তলার বাসিন্দা, এক প্রতিবেশী, দ্বিতীয় তলার বাসিন্দা, ফুপা, পুলিশের কনস্টেবল রোমা আক্তার, কনস্টেবল শরীফ মিয়া, এসআই ইকবাল হোসেন, চিকিৎসক নাসাদ জাবিন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ, এসআই রাশেদুল ইসলাম ও তদন্তকারী কর্মকর্তা এসআই অহিদুজ্জামান।
- বিষয় :
- শিশু ধর্ষণ ও হত্যা
- সাক্ষ্যগ্রহণ
