ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ নাভানা গ্রুপের চারজনের জামিন

ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ নাভানা গ্রুপের চারজনের জামিন
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৯:২৫

শ্রম আইনে করা মামলায় গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়। এ সময় তাদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম বুধবার তাদের জামিন মঞ্জুর করেন। 

আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত। আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।

এর আগে সাজেদুলকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। পরে ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×