ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা সংক্রমণ প্রতিরোধে ফোন পরিষ্কারে যা করণীয়

করোনা সংক্রমণ প্রতিরোধে ফোন পরিষ্কারে যা করণীয়
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০২:২৭ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ০৪:৪৫

২০১৭ সালে আমেরিকান জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছিল, স্মার্টফোনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে। কিন্তু ওই সময় গবেষণাটি অত গুরুত্ব সহকারে দেখা হয়নি। কিন্তু করোনাভাইরাস মহামারি রূপ নেওয়ায় বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষজ্ঞরা ফোন পরিষ্কারের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন। যেমন-

১. ফোন পরিষ্কারের জন্য কোনো ধরনের ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না।

২. স্মার্ট ফোন পরিষ্কারের ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করা ঠিক নয়।

৩. প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল আইফোন পরিষ্কারের জন্য ফোনে সরাসরি স্প্রে না করার পরামর্শ দিয়েছেন।

৪. ফোন পরিষ্কারের জন্য কোনো ধরনের তরল পদার্থ ব্যবহার করবেন না।

৫. ফোন পরিষ্কারে কোনো ধরনের অ্যালকোহল ব্যবহার করা যাবে না।

৬. আপনার স্মার্টফোনটি পরিষ্কার করতে আইসোপ্রপিল অ্যালকোহলযুক্ত জীবাণুনাশক ওয়াইপগুলি ব্যবহার করতে পারেন।

৭. ফোন পরিষ্কারের সময় হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন।

৮. কেবলমাত্র লেন্স পরিষ্কারের কাপড়ের মতো একটি নরম কাপড় ব্যবহার করতে পারলে ভালো।

৯. জীবাণুনাশক কোনো কিছু ফোনের ওপর স্প্রে করে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলতে পারেন।

১০. যে ফোনগুলো ওয়াটার প্রুফ সেগুলো পরিষ্কার করতে সাবান পানি বা স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। 

১১. ফোন পরিষ্কার করার পর ভালোভাবে সাবান-পানি দিয়ে হাতটি ধুয়ে ফেলুন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×