ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা: ইচ্ছেমতো প্যারাসিটামল খেলে বিপদ

করোনা: ইচ্ছেমতো প্যারাসিটামল খেলে বিপদ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৫:০৯ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ০৫:১৫

চীনের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসের উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ ফ্ল‌ু-এর মতো। এই অসুখের কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত না হওয়ায় ইনফ্ল‌ুয়েঞ্জার ওষুধ দিয়েই অনেক ক্ষেত্রে আপাতত এর মোকাবিলা করার চেষ্টা করছেন চিকিৎসকরা। কিন্তু এর ফলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের মোকাবিলায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি আরও শক্তপোক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সর্দি-কাশি-জ্বর হলে সাধারণত আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাই। অনেক সময় চিকিৎসককে না জানিয়েই এই ধরনের ওষুধ খেয়ে থাকি আমরা। কিন্তু এর ফলে করোনাভাইরাস আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন

×