ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

চোখের নিচের কালি দূর করুন ঘরোয়া উপায়ে

চোখের নিচের কালি দূর করুন ঘরোয়া উপায়ে
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ১৫:১৭

অতিরিক্ত ক্লান্তি, রাত জাগা, অবসাদ কিংবা অতিরিক্ত ঘুমের কারণে অনেক সময় চোখের নিচে কালি জমে। একবার কালি পড়লে সহজে যেতেও চায় না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

১. আলুর রস চোখের নিচে মাখতে হবে। চোখের কালো দাগ মেটাতে সাহায্য করে আলুর রস। এটি প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। 

২. কাঁচা দুধে তুলো ডুবিয়ে চোখের তলায় মেখে রাখতে পারেন। কাঁচা দুধ চোখের তলায় মাখলে কালি সহজে দূর হয়।

৩. বেশি করে পানি খেতে হবে। পানি খেলে শরীর হাইড্রেটেড থাকে। ত্বক সুস্থ ও উজ্জ্বল হয়। ঠিক করে পানি না খেলে চোখের নিচে কালো দাগ হয়। 

৪. পুষ্টির অভাবেও এই সমস্যা দেখা দেয়। এ কারণে চোখের কালি দূর করতে ঠিক করে খাবার খেতে হবে। যাতে শরীর সঠিক মাত্রায় পুষ্টি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

৫. চোখের তলার কালো দাগ সরাতে দিনে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম না হলেই চোখের তলায় কালি পড়ে। 

আরও পড়ুন

×