ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হজমশক্তি বাড়ায় জিরা চা

হজমশক্তি বাড়ায় জিরা চা
×

শনিবার ভোররাতের দিকে গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল— টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৪:৫৯

আজকাল সুস্থ থাকতে অনেকেই নানা ধরনের ভেষজ চা খান। অনেকেরই হয়তো জানা নেই, রান্নার উপকরণ হিসেবে পরিচিত জিরা চা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। 

নিয়মিত জিরা চা খেলে শুধু ওজনই নিয়ন্ত্রণে থাকে না, সেই সঙ্গে হজমশক্তিও উন্নত হয়। 

গবেষণায় দেখা গেছে, খাবার হজম করতে, হজমশক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করে জিরা। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ ধীরে ধীরে হজম ক্ষমতা কমিয়ে দেয়। জিরা চা সেই বিষ থেকে শরীরকে মুক্ত করে। এতে স্বাভাবিকভাবেই ওজন ঝরে। জিরা চা বানানোর জন্য একটা পদ্ধতি অনুসরণ করতে পারেন।

কীভাবে বানাবেন

উপকরণ:

আস্ত জিরা এক চা-চামচ

দেড় কাপ পানি

আধা চা চামচ মধু

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি শুকনো কড়াইয়ে জিরা হালকা গরম করে নিন। এবার এতে পানি দিন যাতে জিরা ভালো ভাবে ফুটতে পারে। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর চা নামিয়ে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে সামান্য মধু যোগ করতে পারেন। কিন্তু জিরা ফোটানোর সময় মধু দেওয়া যাবে না। ভালো ফল পেতে সকালে খালি পেটে জিরা চা খাওয়ার অভ্যাস করুন। এতে একদিকে যেমন হজমশক্তি বাড়বে, অন্যদিকে দ্রুত ওজনও কমবে।  সূত্র : এনডিটিভি

আরও পড়ুন

×