ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গর্ভাবস্থায় মাশরুমের স্যুপ খাওয়া কী নিরাপদ? 

গর্ভাবস্থায় মাশরুমের স্যুপ খাওয়া কী নিরাপদ? 
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ১৫:২৩

বিভিন্ন রেস্টুরেন্টে এখন মাশরুমের স্যুপ ও মাশরুমের বিভিন্ন পদ পাওয়া যায়। আবার অনেকে বাসায়ও মাশরুমের বিভিন্ন খাবার রান্না করেন। সবজিতেও অনেকে মাশরুম দেন। এর কারণ হলো মাশরুম প্রোটিনের উৎকৃষ্ট উৎস। এতে পেনিসিলিন থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমায়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতেও সাহায্য করে মাশরুম। এত উপকারী মাশরুম কি গর্ভাবস্থায় খাওয়া যাবে? 

পুষ্টিবিদরা মনে করেন, গর্ভাবস্থায়ও মাশরুমের বিভিন্ন পদ, মাশরুমের স্যুপ খাওয়া যাবে। এতে রাইবোফ্লাভিন, থায়ামিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড আছে। এ উপাদানগুলো মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ভালো। স্নায়ুর বিকাশ, স্বাস্থ্যকর ত্বক এবং শক্তিশালী হাড় ও মাংস পেশীর বিকাশের জন্য রাইবোফ্লাভিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নায়াসিন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মা ও ভ্রূণ উভয়ের হৃদযন্ত্র এবং স্বাস্থ্য সুরক্ষায় উপকারী। আর প্যান্টোথেনিক অ্যাসিড খাবার বিপাকে সহায়তা করে হজমের সমস্যা রোধ করে।

গর্ভবতী নারীর অবসাদ, ক্লান্তি, পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে মাশরুম। কেননা মাশরুমে আছে ভিটামিন ডি। মাশরুমে থাকা প্রোটিন ও ফাইবার শিশুর সার্বিক বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।

মাশরুম আয়রনের ভালো উৎস, যা গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং গর্ভাবস্থায় মাশরুম খাওয়া উপকারী। তবে মাশরুম খেতে হবে ভালো ভাবে সেদ্ধ করে। ভুলেও কাঁচা বা অল্প সেদ্ধ করে মাশরুম খাওয়া উচিত নয়। এতে অ্যালার্জি সমস্যা, হজমের সমস্যা বেড়ে যেতে পারে। হোটেল বা রেস্টুরেন্টের রান্না করা মাশরুম না খেয়ে বাসায় রান্না করে খেতে পারেন। সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ মেনে মাশরুম খেলে।  

সূত্র: ফার্স্টক্রাই প্যারেন্টিং

আরও পড়ুন

×