হারিয়ে যায়নি, বরং নতুন রূপে ফিরল ‘পন্ডস সুপার লাইট জেল’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ২০:৪৩
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় স্কিনকেয়ার পণ্য ‘পন্ডস সুপার লাইট জেল’ বাজার থেকে উঠে যাচ্ছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয় পণ্যের নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে। তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে পন্ডস।
চলতি সপ্তাহে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডটি জানায়, ‘পন্ডস সুপার লাইট জেল’ বাজার থেকে হারিয়ে যায়নি। বরং আরও উন্নত ফর্মুলা ও নতুন প্যাকেজিংয়ে পণ্যটি আবার বাজারে আনা হয়েছে। অনুষ্ঠানে অল-নিউ ‘পন্ডস সুপার লাইট জেল’ ও ‘পন্ডস লাইট ময়েশ্চারাইজার’ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শতাধিক শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার। সেখানে জানানো হয়, নতুন সংস্করণটি আগের তুলনায় আরও কার্যকর। এতে যুক্ত করা হয়েছে Cerahyamino, যা ত্বকে দ্রুত শোষিত হয়ে স্কিন ব্যারিয়ার শক্তিশালী করতে সহায়তা করে। পাশাপাশি এটি কোনো আঠালো অনুভূতি ছাড়াই দীর্ঘসময় ত্বককে হাইড্রেটেড রাখে।

ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আর্দ্র আবহাওয়ার কথা বিবেচনায় রেখেই নতুন এই ফর্মুলা তৈরি করা হয়েছে, যা ত্বককে দীর্ঘ সময় সতেজ রাখতে সহায়ক। পুরোনো প্যাকটি তুলে নেওয়া হয়েছিল মূলত নতুন ও উন্নত সংস্করণটি বাজারে আনার প্রস্তুতির অংশ হিসেবে।
পন্ডস আশা করছে, নতুন রূপের ‘পন্ডস সুপার লাইট জেল’ ও ‘পন্ডস লাইট ময়েশ্চারাইজার’ ব্যবহারকারীদের দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে আরও ভালো অভিজ্ঞতা দেবে।
ব্যবহারকারীদের উদ্দেশ্যে ব্র্যান্ডটি বলে, ‘স্কিন নিয়ে টেনশন নয়, স্কিনের তৃষ্ণা মেটাও পন্ডসের সাথে, আর সফট স্কিন পাও সাথে সাথে।’
- বিষয় :
- স্কিনকেয়ার
- পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার
