ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পেশি শক্তিশালী করতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

পেশি শক্তিশালী করতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১২:৫৮

অনেকেই পেশি শক্তিশালী করতে নিয়মিত জিমে যান। তবে এর জন্য শুধু শরীরচর্চাই যথেষ্ট নয়। প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করাও জরুরি। যেমন-

মুরগির বুকের মাংস : মুরগির বুকের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আর খুব কম পরিমাণে ফ্যাট থাকে। তাই পেশি শক্তিশালী করতে এটি হতে পারে অন্যতম সেরা খাদ্য। 

ডিম : ডিমে পোটিন ছাড়াও শরীরের জন্য উপকারী ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক রয়েছে। পেশি সুগঠিত করতে ডিম দারুণভাবে সাহায্য করে। 

ওটস : শরীরের ফ্যাট কমাতে এবং পেশি তৈরি করতে সাহায্য করে ওটস। কারণ,ওটসের মধ্যে ফাইবার, প্রোটিন, খনিজ ও ভরপুর ভিটামিন রয়েছে। 

স্যামন মাছ : পেশির বৃদ্ধি এবং শক্তি বাড়াতে স্যামন মাছের জুড়ি নেই। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। 
বাদাম : বাদামে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকায় এটি পেশি তৈরির জন্য খুবই উপকারী। প্রতিদিন ১০ টি কাঠবাদাম খেলে দারুণ উপকার মিলবে। 
পনির : পনির খুব ধীরে ধীরে হজম হওয়ায়  দীর্ঘক্ষণ ধরে পেশিকে পুষ্টি জোগায়। পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায়ে এটি পেশি গঠনে ভূমিকা রাখে। 
অলিভ অয়েল : শরীরচর্চার সময় শরীরের শক্তি বাড়াতে এবং ক্লান্তি দূর করতে সাহায করে অলিভ অয়েল। এ কারণে সালাদ বা অন্য খাবারে এটি যোগ করতে পারেন। 
 

আরও পড়ুন

×