স্কিনকেয়ার ব্র্যান্ড ‘স্কিনো’ ও ‘ইনসেই’ এখন মীনা বাজারে
অনবোর্ডিং অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নতুন এই পথচলার সূচনা হয়। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২২:৫৩ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ২২:৫৬
জনপ্রিয় দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড ‘স্কিনো’ ও ‘ইনসেই’-এর পণ্য এখন থেকে চেইন সুপারশপ মীনা বাজারে পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার এক অনবোর্ডিং অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নতুন এই পথচলার সূচনা হয়।
চারদিকে লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘দ্য বিউটি সায়েন্স’-এর অধীনে পরিচালিত এই ব্র্যান্ড দুটি কোরিয়ান ফর্মুলায় তৈরি। এই চুক্তির ফলে স্কিনো ও ইনসেই-এর মানসম্মত পণ্যগুলো এখন থেকে মীনা বাজারের গুরুত্বপূর্ণ ৬টি আউটলেট (ধানমন্ডি ২৭, ইসিবি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ডেমরা ও উত্তরা-১৪ শাখা) থেকে সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।
মীনা বাজারের ধানমন্ডির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শামীম আহমেদ জায়গিরদার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফরিদুর রেজা, প্রকিউরমেন্ট ম্যানেজার মো. মোকলেসুর রহমান ও ওয়াহিদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ লাবনী রহমান।
এছাড়াও ‘দ্য বিউটি সায়েন্স’-এর পক্ষ থেকে ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ শরীফ নাসিম এবং সেলস ম্যানেজার মো. আবু জাফর। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- স্কিনকেয়ার
