গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে? জেনে নিন ঘরোয়া সমাধান
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১১:৫১ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১২:৫৬
শুধু বয়ষ্করাই নয়, আজকাল প্রায় সব বয়সীদের মধ্যেই গাটে ব্যথার সমস্যা দেখা যাচ্ছে। শরীরে পর্যাপ্ত ক্যালশিয়ামের বা ভিটামিন ডি’য়ের অভাব, অনিয়মিত খাওয়াদাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চার অভাব মূলত গাঁটের ব্যথার অন্যতম কারণ।
হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গাঁটে ব্যথা কমাতে প্রথমেই খাদ্যতালিকা থেকে এমন সব খাবার বাদ দিতে হবে যাতে অতিরিক্ত লবণ রয়েছে। কারণ লবণ এই ধরনের ব্যথা বাড়িয়ে দেয়। কাঁচা লবণ একেবারেই খাওয়া ঠিক নয়। জাংক ফুড খাওয়া এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি তিনটি অভ্যাস ত্যাগ করতে হবে। এগুলো হলো-বাসি এবং শুকনো খাবার খাওয়া, অতিরিক্ত শরীরচর্চা বা এক্সারসাইজ করা, বেশি রাত পর্যন্ত জেগে থাকা। যেগুলি হাড়ের সংযোগস্থলগুলিকে স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে এমন সব খাবার খাদ্যতালিকায় যোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ঘি, অলিভ অয়েল, তিল জাতীয় খাবার। নিয়মিত এসব খাবার খেলে ব্যথা কমবে।
আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, রান্নাঘরে নিয়মিত ব্যবহার করা কয়েকটি তেল দিয়ে ব্যথার জায়গা মালিশ করলে ব্যথা নিয়ন্ত্রণে থাকবে। এর মধ্যে রয়েছে তিলের তেল, সরিষার তেল, ক্যাসটর অয়েল। এই তেলগুলির মালিশ রিউমাটয়েড আর্থারাইটিস এর সমস্যাও কমিয়ে দিতে পারে।
তিনটি ভেষজ নিয়মিত খেলেও গাঁটের ব্যথা অনেক কমতে পারে। এগুলো হচ্ছে- অশ্বগন্ধা, হলুদ এবং আদা।
- বিষয় :
- ঘরোয়া সমাধান
