ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় যেসব কারণে 

রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় যেসব কারণে 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:৩৪

আপনি ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে ভোগেন না কেন, রক্তে সুগার বা শর্করার মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে নানা ধরনের র স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। 

রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া ঠেকাতে অতিরিক্ত চিনি এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নির্দিষ্ট কিছু খাবার ছাড়াও আরও অনেক কারণে রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। যেমন-

মানসিক চাপ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মানসিক চাপ আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। মানসিক চাপ অনেক সময় ক্ষুধা বাড়িয়ে দেয়, যার ফলে মিষ্টি জাতীয় খাবারের প্রতি আসক্তি বাড়ে। এ কারণে রক্তে সুগারের মাত্রা কমাতে মানসিক চাপ মোকাবিলা গুরুত্বপূর্ণ। 

ঘুমের অভাব
৭ থেকে ৯ ঘণ্টার পর্যাপ্ত ঘুম শুধু আপনার বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয়, রক্তে শর্করার মাত্রার জন্যও ভালো। বিজ্ঞানীদের মতে, রাতে পর্যাপ্ত ঘুম না হলে শরীরে শর্করা ব্যবহারের পদ্ধতিতে ব্যাঘাত ঘটাতে পারে, যার ফলে রক্তে শর্করা জমা হতে থাকে।
অনিদ্রা থেকে মুক্তি পেতে দ্রুত ঘুম না হওয়ার কারণ খুঁজে বের করা উচিত । দ্রুত এর সমাধান করলে আপনি রাতে ভালোভাবে ঘুমাতে পারবেন এবং রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া থেকে রক্ষা পাবে।

কৃত্রিম মিষ্টি
অনেকেরই ধারণা, সাধারণ চিনি বাদ দিয়ে বা এর পরিবর্তে কৃত্রিম মিষ্টি ব্যবহার করলে রক্তে শর্করার মাত্রা ভালো থাকবে। এটা ঠিক নয়। অসংখ্য বৈজ্ঞানিক গবেষণায দেখা গেছে,খাদ্যতালিকায় কৃত্রিম মিষ্টি যোগ করলে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।
কফি

সাধারণ চিনি বা কৃত্রিম মিষ্টি দিয়ে বানানো কফি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা বলেন, ক্যাফেইন আপনার ইনসুলিনের মাত্রার উপর প্রভাব ফেলতে পারে। তাই আপনি যদি কফিপ্রেমী হন এবং আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রাখতে চান, তবে পরিমিত পরিমাণে কফি পান করাই ভালো। এছাড়া, অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয়, বিশেষ করে কোমল পানীয় এড়ানো উচিত। 

পানিশূন্যতা
স্বাস্থ্য-সচেতন ব্যক্তিরা জানেন পানিশূন্যতার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। অন্যদিকে, সৌন্দর্য-সচেতন ব্যক্তিরা জানেন, পানিশূন্যতার কারণে ত্বকে শুষ্কতা এবং বলিরেখা দেখা দেয়। তবে এটা অনেকেই জানেন না যে, শরীরে পানির ঘাটতি হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। যারা ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে ভুগছেন, তাদের দিনে প্রায় ২ লিটার পানি পান করা জরুরি। সূত্র: হেলদিবিল্ডার্স

আরও পড়ুন

×