আলু খেয়েও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১২:৩৯
বর্তমানে অনেকেই সচেতনভাবে আলু খেতে চান না। তাদের ধারণা আলু খেলে ওজন বেড়ে যাবে, সুগার নিয়ন্ত্রণে থাকবে না ইত্যাদি। তবে ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আলু নয় বরং অতিরিক্ত তেল-মশলা, ভাজাপোড়া এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই শরীরের জন্য বেশি ক্ষতিকর। তাই আলুকে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার পরিবর্তে সঠিক উপায়ে খাওয়ার উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের মতে, আলু শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেটের উৎস। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি৬, পটাশিয়াম এবং পর্যাপ্ত পরিমাণে ফাইবার। সেদ্ধ, ভাপানো বা অল্প তেলে রান্না করা আলু সুষম খাদ্যের অংশ হতে পারে। এটি শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতেও সাহায্য করে। এ প্রসঙ্গে ভারতের চিকিৎসক ডা. শাইনা খান বলেন, “আলুকে অযথা ভয় পাওয়ার কারণ নেই। আমরা কীভাবে এবং কতটা খাচ্ছি, সেটি আসল বিষয়। সেদ্ধ বা স্বাস্থ্যকর উপায়ে রান্না করা আলু পরিমিত পরিমাণে খেলে তা শরীরের জন্য উপকারী। তবে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই বা অতিরিক্ত তেলে ভাজা আলু নিয়মিত খাওয়া এড়িয়ে চলা উচিত।”
বিশেষজ্ঞদের মতে, যাদের ডায়াবেটিস বা অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে, তাদেরও পুরোপুরি আলু বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে আলু খেতে হবে। সুষম খাদ্যের সঙ্গে আলু খেলে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা সহজ হবে।
- বিষয় :
- আলু