ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চোখের চুলকানি ও অ্যালার্জি দূর করতে উপকারী যেসব এসেনশিয়াল অয়েল

চোখের চুলকানি ও অ্যালার্জি দূর করতে উপকারী যেসব এসেনশিয়াল অয়েল
×

এসেনশিয়াল অয়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৫:৫২

অ্যালার্জি খুবই অস্বস্তিকর সমস্যা। এর ফলে অনবরত হাঁচি হতে থাকে, চোখ শুষ্ক হয়ে যায়, চুলকানির সমস্যাও দেখা দেয়। অনেক কারণে অ্যালার্জি হতে পারে। যেমন- বংশগত, ঋতু পরিবর্তন অথবা এমন কোনো শারীরিক অসুস্থতা যার ফলে হঠাৎ করে হাঁচি শুরু হয়। যে কারণেই অ্যালার্জি শুরু হোক না কেন, কীভাবে তা থেকে সমাধান মিলবে তা নিয়ে সবাই চিন্তিত থাকেন।

যদিও অ্যালার্জির উপশমের জন্য প্রায়শই অ্যান্টিহিস্টামিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, তারপরও অ্যালার্জির অন্যান্য প্রতিকারও রয়েছে, এর মধ্যে এসেনশিয়াল অয়েল অন্যতম। যেমন-

ইউক্যালিপটাস
ইউক্যালিপটাস তেলে প্রদাহরোধী উপাদান রয়েছে যা আপনার নাকের ভেতরের বদ্ধতা কমাতে পারে। এই তেলের শীতল সুগন্ধ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে অ্যালার্জির কষ্ট থেকে স্বস্তি পেতে পারেন। ভালো বোধ করার জন্য রাতে আপনার ঘরে এই তেল ডিফিউজ করতে পারেন। এর মানে ৪ ফোঁটা ইউক্যালিপটাস তেল ও ৩ ফোঁটা পেপারমিন্ট তেল মিশিয়ে ব্যবহার করে বন্ধ নাক ও শ্বাসনালী পরিষ্কার করতে পারেন। চাইলে, সরাসরি বোতল থেকেও এর সুগন্ধ নিতে পারেন।

টি ট্রি অয়েল

এটি আরেকটি এসেনশিয়াল অয়েল যা আপনার অ্যালার্জির জন্য সহায়ক হতে পারে। কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা আপনার চোখের চুলকানি কমাতে পারে, বিশেষ করে অ্যালার্জির মৌসুমে এটি বেশ উপকারী হয়। এই বিশেষ তেলটি সাধারণত অনেক ফেসিয়াল ক্লিনজারে ব্যবহৃত হয় কারণ এর চুলকানি কমানোর ক্ষমতা রয়েছে।  ত্বকের বিভিন্ন সমস্যার চিকিৎসাতেও আপনি টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন।

লেবু
লেবু সাইট্রাস জাতীয় সুগন্ধ যা আপনাকে সতেজ রাখার পাশাপাশি অ্যালার্জি দূর করতেও ব্যবহার করা যেতে পারে। আপনি যদি বন্ধ নাক খুলতে চান তাহলে লেবুর এসেনশিয়াল অয়েল বেশ কার্যকর হতে পারে। মনে রাখবেন, যদি লেবুর তেল ব্যবহার করেন তবে আপনার রোদে বের হওয়া উচিত নয় কারণ এটি ত্বক কালো করে দিতে পারে। কিছু তেল ডিফিউজও করতে পারেন।

ক্যামোমাইল অয়েল
আপনি যদি অ্যালার্জিতে ভোগেন তাহলে তবে ক্যামোমাইল এসেনশিয়াল অয়েল ব্যবহার করা একটি ভালো উপায় হতে পারে কারণ এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা অ্যালার্জির উপসর্গ কমাতে পারে। এই তেলের আরেকটি সুবিধা হলো, এটি চোখের চুলকানি সারাতেও বেশ কার্যকর। সূত্র: হেলদি বিল্ডার্জড

আরও পড়ুন

×