ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

অল্প বয়সে চুল পেকে যাচ্ছে ? খাদ্যতালিকায় যোগ করবেন যেসব খাবার

অল্প বয়সে চুল পেকে যাচ্ছে ? খাদ্যতালিকায় যোগ করবেন যেসব খাবার
×
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১২:০৫

আধুনিক জীবনযাত্রা, মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কেবল সামগ্রিক স্বাস্থ্য নয়,,চুলের ওপরও সরাসরি প্রভাব ফেলে । অল্প বয়সে চুল পাকা এখন সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে । বিশেষজ্ঞরা বলছেন, চুলের রঙ 'মেলানিন' নামক এক ধরনের রঞ্জক বা পিগমেন্টের ওপর নির্ভর করে । শরীরে এই রঞ্জকের ঘাটতি হলে চুল তার স্বাভাবিক রঙ হারাতে শুরু করে । অনেকে সাদা চুল কালো করতে রাসায়নিক উপাদানযুক্ত হেয়ার ডাই বা রঙ ব্যবহার করেন। কিন্তু এতে কোনও স্থায়ী সমাধান পাওয়া যায় না । খাদ্যতালিকায় বিশেষ কিছু 'সুপারফুড' বা অত্যন্ত পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করার মাধ্যমে অকালে চুল পাকার সমস্যা অনেকটাই রোধ করা সম্ভব । যেমন-

আমলকী: চুলের যেকোনও সমস্যার জন্য আমলকি অত্যন্ত কার্যকর সমাধান । এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে । এটি চুলের গোড়া মজবুত করে এবং মেলানিন উৎপাদনে সহায়তা করে । এটি কাঁচা খাওয়া যায়। আবার চাইলে এর রস করে বা শুকিয়ে গুঁড়া করে খেলেও উপকারিতা মেলে। 

কারি পাতা: কারি পাতা চুলের জন্য এক আশীর্বাদস্বরূপ । এতে বিটা-ক্যারোটিন ও প্রোটিনের চমৎকার সংমিশ্রণ থাকায় এটি চুল পেকে যাওয়া বা সাদা হওয়া রোধে সহায়তা করে । সকালে খালি পেটে ৪-৫ টি তাজা কারি পাতা চিবিয়ে খেতে পারেন অথবা নারকেল তেলে এগুলি ফুটিয়ে সেই মিশ্রণটি চুলে লাগাতে পারেন ।

কালো তিল: আয়ুর্বেদে কালো তিল চুলের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় । এতে প্রচুর পরিমাণে আয়রন, কপার ও জিঙ্ক থাকায় মেলানিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সপ্তাহে দুই থেকে তিনবার এক চামচ ভাজা কালো তিল খেলে চুলের স্বাভাবিক রঙ ফিরিয়ে আনতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে ।

কাঠবাদাম ও আখরোট: ড্রাই ফ্রুটস কেবল স্মৃতিশক্তিই বাড়ায় না, চুল কালো রাখতেও সাহায্য করে । কাঠবাদাম ও আখরোট কপার এবং ভিটামিন-ই এর সমৃদ্ধ উৎস । মেলানিন পিগমেন্ট বা রঞ্জক তৈরির জন্য কপার অপরিহার্য। সকালের নাশতায় ৪-৫ টি কাঠবাদাম এবং ২টি করে আখরোট খাওয়ার অভ্যাস গড়ে তুলুন । এসব বাদাম রাতে ভিজেয়ে রেখে খেলে আরও ভালো ফল পাওয়া যায়। 

পালং শাক: শরীরে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) বা ফলিক অ্যাসিডের অভাবের কারণে অনেক সময় অকালে চুল পেকে যায় । পালং শাক আয়রন, ফলেট এবং বিভিন্ন ভিটামিনের এক চমৎকার উৎস । এটি মাথার ত্বকে রক্ত ​​ও অক্সিজেনের সঠিক প্রবাহ নিশ্চিত করে, যার ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুলের স্বাভাবিক কালো রঙ বজায় থাকে ।

ডিম: অনেকের হয়তো জানা নেই, শরীরে ভিটামিন বি ১২ অভাব হলে দ্রুত চুল পেকে যায়। ডিমকে ভিটামিন বি-১২ এবং প্রোটিনের অন্যতম সেরা উৎস হিসাবে বিবেচনা করা হয় । এটি চুলের গোড়া থেকে পুষ্টি জোগায় এবং চুল পেকে যাওয়া রোধে সহায়তা করে । 

এছাড়াও মানসিক চাপমুক্ত থাকতে প্রতিদিন ৭-৮ ঘণ্টা ভালো মানের ঘুম হওয়াও অত্যন্ত জরুরি । সূত্র : ইটিভিভারত

আরও পড়ুন

×