ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৫৫০ টাকায় ওয়েস্টিনে মিলবে পিঠা পুলির স্বাদ 

৫৫০ টাকায় ওয়েস্টিনে মিলবে পিঠা পুলির স্বাদ 
×
×

দ্য ওয়েস্টিন ঢাকায় চলছে ‘পিঠা-পুলি’ উৎসব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ১৪:৪২

শীতের আমেজে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও লোকজ খাদ্যসংস্কৃতিকে তুলে ধরতে রাজধানীর পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে‘পিঠা-পুলি’ উৎসব। হোটেলটির রেস্টুরেন্ট ডেইলি ট্রিটস-এর এই আয়োজনে থাকছে ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি, খোলাজালি, ঝিনুক, দুধ পুলি, নারিকেল পুলি, ঝোলা গুড়সহ আরও নানা ঐতিহ্যবাহী পদ। 

এ আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের খোলাজালি পিঠা, ময়মনসিংহ ও নরসিংদীর ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত নকশি পিঠা এবং নরসিংদীর ঝিনুক পিঠাসহ বিভিন্ন আঞ্চলিক খাবার।

এই উৎসবে মাত্র ৫৫০ টাকা থেকে শুরু হয়েছে পিঠার দাম। এছাড়া রয়েছে বিশেষভাবে সাজানো দুটি আকর্ষণীয় প্যাকেজ । এর মধ্যে গোল্ড পিঠা বক্সের মূল্য ৫ হাজার ৮৫০ টাকা এবং প্লাটিনাম পিঠা বক্সের মূল্য ৭ হাজার ৪৫০ টাকা। প্রতিটি বক্সে থাকছে নির্বাচিত ঐতিহ্যবাহী পিঠা-পুলির পাশাপাশি ডাক ভুনা, কালাই রুটি, গুড়সহ নানা পদ।

প্যাকেজের পাশাপাশি অতিথিদের পছন্দ অনুযায়ী আলাদাভাবে অর্ডার করার জন্যও রয়েছে বিশাল খাবারের তালিকা। এতে ডাক ভুনা, চিকেন ভুনা, স্পাইসি চিকেন পাটিসাপটা, স্পাইসি পুলি পিঠা, সাদা চিতই, ডিম চিতই, সাজ পিঠা, ভাপা পিঠা, নারিকেল পুলি, সেমাই পিঠা, দুধ চিতই, দুধ পুলি, ভাপা পুলি, চিতা পিঠা, চালের রুটি, কালাই রুটি, সবুজ মটরশুঁটির চাপড়ি, খোলাজালি পিঠা, কলাপাতার পিঠা, নকশি পিঠা, ঝিনুক পিঠা, মুগ পাকন, মাংসসহ ঝাল পিঠা, তেল পিঠা ও গুড়ের চা উল্লেখযোগ্য।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যে কেউ এই পিঠা উৎসবে যেতে পারেন। পুরো শীতজুড়ে চলবে এই আয়োজন। 

আরও পড়ুন

×