ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

লিভারের নানা সমস্যা কমায় নিমপাতা

লিভারের নানা সমস্যা কমায় নিমপাতা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০১:৪৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০২:২৩

নিম এমন একটি ওষুধি গাছ যার ডাল, পাতা— সবই কাজে লাগে। নিম কাঠে উইপোকা বাসা বাঁধে না। এ কারণে এ কাঠ দিয়ে তৈরি আসবাবপত্রে কখনও ঘুণ ধরে না। অবশ্য নিম গাছে কোনও পোকাই বাসা বাঁধে না। এছাড়াও নিম গাছ এবং পাতা নানা উপকারে আসে। যেমন-

১. নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই, ফ্যাটি অ্যাসিড থাকায় এটি ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী।

২. নিমপাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী। এ কারণে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ থেকে ত্বক সুরক্ষিত করতে নিমপাতা খুবই কার্যকরী। যাদের ঘন ঘন ব্রণ হয় তারা আক্রান্তস্থলে নিমপাতা বেটে লাগালে উপকার পাবেন।  

৩. ত্বকের উজ্জলতা বাড়াতেও নিমপাতার জুড়ি নেই। এজন্য নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভালো করে বেটে ত্বকে লাগাতে পারেন। তবে মিশ্রণে নিমপাতার চেয়ে হলুদের পরিমাণ যেন কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

৪. দাঁতের জন্য নিমের ডাল খুবই উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম বেশ কার্যকরী।

৫. ত্বকের কোনো স্থানে কেটে, ছিলে বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিম পাতার রস লাগাতে পারেন। এতে ক্ষত দ্রুত নিরাময় হবে।

৬. নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

৭. মাথার ত্বকের চুলকানির সমস্যা দূর করতে নিমপাতার রস খুবই কার্যকরী। এ রস নিয়মিত লাগালে এ সমস্যা কমে যায়। তাছাড়া নিমপাতার রস চুলের গোড়া শক্ত করে, চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

৮. যে ধরনের চুলকানির সমস্যা দূর করতে নিমপাতা উপকারী। এর জন্য নিমপাতা বেটে লাগাতে পারলে উপকার পাবেন।

৯. গায়ের বা ঘামের দুর্গন্ধ দূর করতে নিমপাতার রস খুবই কার্যকরী।

১০. কোষ্ঠকাঠিন্যসহ লিভারের নানা সমস্যা দূর করতে নিমপাতার তুলনা নেই। এজন্য নিয়মিত সামান্য পরিমাণে নিমপাতার গুঁড়া পানিতে ভিজিয়ে খেতে পারেন। এতে রক্ত পরিশুদ্ধ হয়। এছাড়া শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর রোগমুক্ত রাখতে নিমপাতার রস খুবই কার্যকরী। সুত্র : জি নিউজ

আরও পড়ুন

×