ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৮:২৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১৯:০০

নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পূর্বধলা ও আটপাড়ায় ওই দুইজন শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মারা যাওয়া শিশুরা হল নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম কান্দাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) ও আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার সাড়ে তিন বছরের ছেলে নাফিস।

জানা গেছে, নেত্রকোনার আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে বাড়ির পেছনের পুকুর পাড়ে খেলছিল নাফিস। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

অন্যদিকে একইদিন সকালে পূর্বধলার মৌদাম কাদাপাড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে গোসলে নেমে ডুবে যায় রাহাত হাসান। পরিবারের লোকজন তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম ও পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন উভয়েই জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×