ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন জামায়াত এমপি আজহারের

বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন জামায়াত এমপি আজহারের
×

সংসদে জামায়াতের সদস্য ও দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৭:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে–এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের সদস্য এ টি এম আজহারুল ইসলাম। 

গতকাল বুধবার জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের এই নেতা বলেন, বিএনপি দাবি করে মুক্তিযুদ্ধের দল। অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আর মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তরে। মুক্তিযুদ্ধের দল কীভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কীভাবে আমি মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন। তদ্রুপ জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছে।

আরও পড়ুন

×