মোদির জ্ঞানদীপ্ত ভাষণ আন্তরিকতার বহিঃপ্রকাশ: জিএম কাদের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১০:৫৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতি মোদির আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে তার জ্ঞানদীপ্ত ভাষণে। বুধবার বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মোদির দেওয়া বক্তব্যকে অতুলনীয় বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, শ্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানকে স্মরণ করে যে অতুলনীয় সম্মাণ দিয়ে বক্তব্য রেখেছেন, তার জন্য তাকে অভিনন্দন জানাই। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে তিনি মুজিব জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ আসতে না পারলেও, ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে বাংলাদেশের জনগণের প্রতি মোদীর আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে তার জ্ঞানদীপ্ত ভাষণে।
এতে বাংলাদেশ-ভারতের
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেগবান ও গতিশীল হবে বলে আশাবাদী জিএম কাদের। এর মাধ্যমে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথকে সুগম করবে মনে করেন জাপা
চেয়ারম্যান।
- বিষয় :
- জিএম কাদের
- নরেন্দ্র মোদি
