স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহের দাবি গণসংহতি আন্দোলনের
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৮:৫২
অবিলম্বে সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই সরবরাহের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।
রোববার এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল এক বিবৃতিতে এই দাবি জানিয়ে আরও বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকার যথাসময়ে পর্যাপ্ত পিপিই সরবারহ না করায় ইতিমধ্যেই ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এমন এক ভীতি তৈরি হয়েছে, যাতে মানুষের সাধারণ রোগ বালাইয়ের চিকিৎসাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গণসংহতি আন্দোলন ইতিমধ্যেই সীমিত সংখ্যায় পিপিই তৈরি করছে জানিয়ে নেতারা বলেন, এই সহযোগিতা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে আরো মানুষের সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন। কোনো মানুষ যাতে বিনাচিকিৎসায় মারা না যায়, সেটা সরকারকেই নিশ্চিত করতে হবে। জনগণকেও এগিয়ে আসতে হবে। খবর সংবাদ বিজ্ঞপ্তি।
