ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলায় অনুষ্ঠানের অনুমতি পায়নি এনসিপি, সভাস্থল পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলায় অনুষ্ঠানের অনুমতি পায়নি এনসিপি, সভাস্থল পরিবর্তন
×

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৭:০৯

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় কওমি ছাত্র ঐক্য পরিষদ নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে নিলেও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান আয়োজনের অনুমতি পায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর বদলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দলটিকে সভা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের কথা জানায় সংগঠনটি।

জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। এনসিপি সেখানে অনুষ্ঠান করতে পারবে না। এর বদলে দলটিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দলটিকে সভা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলটির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেন তারা।

এ অবস্থায় শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে দুপুরে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদে দেওয়া তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু  রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না। এর বদলে দলটিকে এর বদলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দলটিকে সভা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, সমস্যা সমাধানের জন্য কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×