জানমালের ক্ষতি না করে নির্বাচনে অটোপাস দিন: জাপা
জিয়াউদ্দিন আহমেদ বাবলু- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৯:৩৯
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু অভিযোগ করেছেন, ‘নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমান সরকারের উদ্দেশে বলছি, জানমালের ক্ষতি না করে নির্বাচনে অটোপাসের ব্যবস্থা করুন।’
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রসঙ্গ টেনে বাবলু বলেন, ‘ এই নির্বাচনে দু'জন মায়ের বুক খালি হয়েছে। কী দরকার জানমালের ক্ষতি করে এমন নির্বাচন করার!’
শুক্রবার বাদ আসর বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সুস্থতা কামনায় দলের ঢাকা মহানগর উত্তরের দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলে জিয়াউদ্দিন বাবলু। এ সময় তিনি দেশোর যে কোনো নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি চলছে বলে অভিযোগ করেছেন। এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে জাপা মহাসচিব স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।
মহানগর উত্তর জাপার সভাপতি এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মাহফিল পরিচালনা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য কারী হাবিবুল্লাহ বেলালী। এতে উপস্থিত ছিলেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।
- বিষয় :
- জাতীয় পার্টি
- জাপা
- জিয়াউদ্দিন আহমেদ বাবলু
- অটোপাস
