ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ব্যারিস্টার মওদুদ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ব্যারিস্টার মওদুদ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:৩৭

উন্নত চিকিতসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার সকাল ৬টায় মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন জানিয়েছেন।

তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার চিকিৎসা শুরু হয়েছে এবং কয়েকটি পরীক্ষাও হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানান সুজন। মওদুদ আহমদের সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদও সিঙ্গাপুর গেছেন।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে মওদুদ আহমদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার স্থাপন করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে মওদুদ আহমদও দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। পরে সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।

এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ পল্লী কবি হিসেবে খ্যাত কবি জসীম উদ্দীনের মেয়ে।




 




আরও পড়ুন

×