৩০ নভেম্বর এলডিপি একাংশের বর্ধিত সভা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৭:১৬
লিবারেল ডেমেক্রেটিক পার্টি-এলডিপি (একাংশ) করণীয় নির্ধারণে আগামী ৩০ নভেম্বর বর্ধিত সভা করবে। এদিন বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার পুরানো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারনে বর্ধিত সভায় দেশের সব জেলা নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো এবং ডিসেম্বরের মধ্যে দলের জাতীয় কাউন্সিল করার বিষয়ে বর্ধিত সভায় প্রস্ততি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ২০ দলীয় জোটের সব কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। একইসঙ্গে জোটের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এলডিপির সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এলডিপির সভাপতি ও সাবেক হুইপ আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতা সাবেক এমপি আবদুল গনি, সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম, নির্বাহী সদস্য এম এ বাশার, সৈয়দ ইবরাহিম রওনক, তৌহিদুল আনোয়ার, মতিউর রহমান মিলন।
- বিষয় :
- এলডিপি
- লিবারেল ডেমেক্রেটিক পার্টি