ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থার অবনতি

ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থার অবনতি
×

ব্যারিস্টার মওদুদ আহমদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১ | ০৩:০৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ | ০৩:৩৮

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার দুপুরে তার স্ত্রী হাসনা মওদুদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। তার ফুসফুসে পানি জমে গেছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

গত বছরের ২৯ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। ২১ জানুয়ারি পুনরায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হয়।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

×