ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে অভিযুক্ত করেছে ভারত: নানক

সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে অভিযুক্ত করেছে ভারত: নানক
×

সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক- সমকাল

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৪

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভারতের লোকসভায় বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে অভিযুক্ত করে বক্তব্য দেওয়ায় আঁতে ঘা লেগেছে মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে অনেক এলাকায় হিন্দু ভোটারদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ ধর্ষণ পর্যন্ত করেছিল বিএনপির সন্ত্রাসীরা।

বুধবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সম্মেলনের উদ্বোধন করেন সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

পরে সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফের সভাপতি পদে মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মতিয়ার রহমানকে নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক কমিটির নাম ঘোষণা করেন।

আরও পড়ুন

×