ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বাসদের

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বাসদের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৫

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এই দাবি জানান।

তিনি বলেন, 'প্রথম আলোয় প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ডের প্রতিবেদনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি জেনে আমরা উদ্বিগ্ন। এ নিয়ে তর্ক-বিতর্ক ও পক্ষ-বিপক্ষ অবলম্বনের অসুস্থ ধারাবাহিকতা পরিহার করে তাকে তার সন্তুষ্টি বিবেচনায় রেখে বোর্ডের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসা দেওয়া জরুরি বলে আমরা মনে করি।'

খালেকুজ্জামান বলেন, সরকার ও সংশ্লিষ্ট মহল এ বিষয়ে মনযোগী হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×