ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ব্লুমবার্গের পক্ষে স্বাক্ষর সংগ্রহ

আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ব্লুমবার্গের পক্ষে স্বাক্ষর সংগ্রহ
×

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৭:২২

২০২০ সালে অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী নিউইয়র্কের টানা তিন মেয়াদের মেয়র মাইক ব্লুমবার্গের প্রার্থিতার পক্ষে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রুজভেল্ট এভিন্যু-জ্যাকসন হাইটস সাবওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‌‘ব্লুমবার্গ ফর প্রেসিডেন্ট-২০২০’ নামে প্রচারাভিয়ানে বিভিন্ন কমিউনিটির ব্লুমবার্গ সমর্থকরা অংশ নেন। সবাই ‘আই লাইক মাইক ব্লুমবার্গ’ অঙ্কিত টি-শার্ট পরিধান করে চলতি পথে সাধারণ মানুষের কাছ থেকে প্রেসিডেন্ট পদে ব্লুমবার্গের প্রার্থিতার পক্ষে স্বাক্ষর সংগ্রহ সংগ্রহ করেন।

বাংলাদেশি কমিউনিটি থেকে সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক সনজিবন কুমার ও কমিউনিটি এক্টিভিস্স্ট জাকির হোসেন বাচ্চু এই কর্মসূচিতে অংশ নিয়ে ব্লুমবার্গের প্রার্থিতার পক্ষে তাদের সমর্থন জ্ঞাপন করেন।

কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে ছিলেন ব্লুমবার্গ ফর প্রেসিডেন্ট ২০২০-এর ফিল্ড অর্গাইজার জর্ডি পর্টুগাল।

আরও পড়ুন

×