ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে টরন্টোয় আন্দোলনকারীদের নামে উকিল নোটিশের প্রতিবাদ

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে টরন্টোয় আন্দোলনকারীদের নামে উকিল নোটিশের প্রতিবাদ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৮:৫৬

বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুটপাট করে কানাডায় বসতি গড়ার বিরুদ্ধে আন্দোলনকারীদের নামে আইনি নোটিশ দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক পৃথক সভায় তারা অবিলম্বে এই হয়রানিমূলক আইনি নোটিশের প্রতিবাদ জানান। ডেনফোর্থের টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে সাংস্কৃতিক কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। রেড হট তন্দুরি রেস্তারায় পৃথক প্রতিবাদ সভার আয়োজন করে অন্টারিও আ্ওয়ামী লীগ। 

প্রতিবাদ সভায় বক্তারা উকিল নোটিশে ভীত না হতে কমিউনিটির সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিতভাবেই এই আইনি লড়াই মোকাবেলা করা হবে। 

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকায় বাংলাদেশ থেকে টাকা লুট করে কানাডায় বসবাস করার সংবাদ প্রকাশিত হওয়ার পর টরন্টোয় বসবাসরত সর্বস্তরের বাঙালিরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারই এক পর্যায়ে আন্দোলনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে উকিল নোটিশ দেয় গাজী বেলায়তে হোসেন এবং তার স্ত্রী নাহিদ আখতার। 

গাজী বেলায়েত হোসেন বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় চলে এসেছেন মর্মে দেশের একটি দৈনিকে খবর প্রকাশিত হয়।দুর্নীতি দমন কমিশন তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×