ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুজিববর্ষে নিউইয়র্কে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মুজিববর্ষে নিউইয়র্কে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
×

মুজিববর্ষে নিউইয়র্কে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- সমকাল

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০০:১৮

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক।

এছাড়া মুজিববর্ষে ক্রীড়া সংস্থার আয়োজনে থাকবে বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজক সংগঠনের কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকার সদস্য সচিব জুয়েল আহমেদ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক-এর আহবায়ক মহিউদ্দিন দেওয়ান, প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, যুগ্ম আহবায়ক ওয়াহিদ কাজী এলিন ও আব্দুল বাসিত খান বুলবুল এবং সমন্বয়কারী নূরুল আমিন বাবু ও এস ইসলাম আরিফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সমন্বয়ক আবদুল হামিদ, সদস্য শাহীন আজমল, মাসুদ সিরাজী, জেড এ জয়, দুরুদ মিয়া রনেল প্রমুখ।

আরও পড়ুন

×