জাপানে 'ফরিদপুরবাসী'দের পিঠা উৎসব
মো. মোতাহের হোসেন
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৭:২৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৭:২৫
ক্যাালেন্ডারের পাতায় যখন ইংরেজি নতুন বছর শুরু হয় তখন বাংলাদেশে চলে শীতকাল। দেশের মতো বিদেশের মাটিতেও প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে তখন চলে পিঠা উৎসব। জাপানের প্রবাসীরাও এর ব্যতিক্রম নয়। দেশটির রাজধানী টোকিওতে গত ৮ জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষে 'আমরা ফরিদপুর বাসী,জাপান' ব্যানারে পিঠা উৎসবের আয়োজন করে সেখানে বসবাসকারী ফরিদপুরের লোকজন।
টোকিও’র ইকেবুকোর কমিউনিটি হলে এদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্তু চলা এই পিঠা উৎসবে অনেক লোকের সমাগম হয়। সবাই যার যার বাসা বাড়িতে বানানো পিঠা ও কিছু আঞ্চলিক খাবার নিয়ে আসেন। স্বল্প পরিসরে অনুষ্ঠিত হলেও প্রবাসী বাঙালিদের ছেলেমেয়েরা এ আয়োজনের মধ্য দিয়ে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। পিঠা উৎসবে আরিফ ইকবাল লুবুর পরিবেশনায় পুরানো দিনের গান উপস্থিত সবাইকে বেশ আনন্দ দেয়। এই উৎসব আয়োজনে যুক্ত ছিলেন এমদাদ হোসেন (মালিক,প্রবাসী হালাল ফুড), ইঞ্জি.মো. একলাছ উর রহমান,আনোয়ার মিলন (বিশিষ্ট গইড় ব্যবসায়ী), জিয়াউর রহমান বাবু, হাসনান আহাদ,রনি রহমান,জাপানস্থ গ্রেটার ফরিদপুর সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোতাহের হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মাকসুদ আলী মাসুদসহ আরো অনেকে। দিনটিকে ঘিরে জাপানে বসবাসরত ফরিদপুরের প্রবাসীরা সুখ দুঃখে সবার পাশের থাকার ও ফরিদপুর জেলা থেকে জাপানে আগতদের প্রয়োজনে সব রকম সাহায্য করার অঙ্গীকার করেন।
জাপানিদের নববর্ষ উদযাপন
জাপানে সারা বছর জুড়ে যত পার্টি থাক না কেন, বছরের শুরুতে নিউ ইয়ার পার্টি (সিননেন কায়) এবং বছর শেষে ইয়ার ইন্ডিং পার্টির (বোনেন কায়) বিশেষ আকর্ষণ আছে। মালিকের খরচে অনুষ্ঠিত বছরের এই দুই পার্টিতে মালিক, কর্মকর্তা, অধীনস্থ সবাই হোটেল ভাড়া করে একসঙ্গে বসে খাওয়াদাওয়া,হাসি তামাশা করেন। পাশাপাশি আকণ্ঠ পানও করেন। জাপানিরা মনে করে,মদ খেয়ে মানুষ মনের কথা বলে। এ কারণে তারা এদিন মদ্যপায়ীদের কথা আমলে নিয়ে মনোযোগ দিয়ে শোনে। নিউ ইয়ার পার্টির শুরুতে কোম্পানির মালিক সবার সুস্বাস্থ্য কামনা করেন। সেই সঙ্গে সবার শ্রম ও সততায় কোম্পানি যত বড় হবে আমরা তত বড় হব,সুফল পাব-এসব কথাও উচ্চারণ করেন। বছর শেষের পার্টিতে পরিশ্রম করে সুফল বয়ে আনার জন্য মালিক সবাইকে ধন্যবাদ জানান। কোনো ভুল ত্রুটি বা ব্যর্থতা থাকলে সমাধান দেন। সেই সঙ্গে বেতন ও বোনাসের বাড়ার ব্যপারতো আছেই।
- বিষয় :
- জাপান
- প্রবাস
- পিঠা উৎসব
- মো. মোতাহের হোসেন