ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত
×

লন্ডন প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৫:৫৯

ইংল্যান্ডসহ ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। শনিবার হাইকমিশন থেকে মিনিস্টার প্রেস আশেকুন নবী চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ মার্চ সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টারে দ্য মেথোডিস্ট চার্চ সেন্ট্রাল হলে স্বাধীনতা দিবসের এই রিসিপশন অনুষ্ঠান হওয়ার কথা ছিলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডন ও এর আশেপাশের শহরগুলোতে সংক্রামক কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। অতিথিদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তের জন্য গভীর দুঃখ প্রকাশ করে এতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই অনুষ্ঠানের বিষয়ে নতুন ঘোষণা দেবে হাইকমিশন। 

করোনা সংক্রমণ থেকে নিজকে রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের প্রতি পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে সবার স্বাস্থ্য সুরক্ষা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও পড়ুন

×