ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনাভাইরাস নিয়ে জনসচেতনতায় ক্যালগেরিতে আলোচনা

করোনাভাইরাস নিয়ে জনসচেতনতায় ক্যালগেরিতে আলোচনা
×

কানাডা (ক্যালগেরি) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ১১:৩৯ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ১২:১১

করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কানাডার ক্যালগেরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সামাজিক সংগঠন ‌‘বন্ধু’ আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, বন্ধুর সভাপতি মোহাম্মদ কাদির, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লা রফিক ও ব্যবসায়ী কিরণ বণিক শংকর।

সভায় করোনাভাইরাস প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করা হয়। 

‘বন্ধু’ এর সদস্য আহমদ শাহীন জানান, সর্দিকাশি মানেই করোনা সংক্রমন নয়, করোনা ভাইরাসের সংক্রমনের সাথে অনেক ক্ষেত্রে সাধারণ ‘ফ্লু' কে মিলিয়ে ফেলার সম্ভাবনা থাকে। করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ কোন বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হন। 

আরও পড়ুন

×