ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় মুন্সীগঞ্জের বাবা-ছেলের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় মুন্সীগঞ্জের বাবা-ছেলের মৃত্যু
×

করোনায় প্রাণ হারানো শফিকুল ইসলাম (বায়ে) ও তার একমাত্র সন্তান ডা. শাকিল সালেহীন -সংগৃহীত ছবি

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৯:২২

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজীর পাগলা গ্রামের বাবা ও ছেলে করেছেন। তারা হলেন- শফিকুল ইসলাম (৬৫) ও তার একমাত্র সন্তান ডা. শাকিল সালেহীন (৩০)। 

বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টায় বাবা শফিকুল ইসলাম ও ছেলে ডা. শাকিল শনিবার দুপুর ২টায় মারা যান। এছাড়া শফিকুল ইসলামের স্ত্রী রাশিদা খানমও বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 

শফিকুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলাম ১৯৯১ সালে ডিভি লটারিতে ভিসা পেয়ে যুক্তরাষ্ট্রে যান। সেই থেকে তারা সেখানেই বসবাস করছিলেন। ছেলেসহ শফিকুলের মৃত্যুর সংবাদে কাজির পাগলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন

×