ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নিউইয়র্কে করোনায় ২ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় ২ বাংলাদেশির মৃত্যু
×

নিউইয়র্কে করোনাভাইরাসে প্রাণ হারানো সাংবাদিক স্বপন হাই -সংগৃহীত ছবি

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ২১:৩২

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার দুপুর পযর্ন্ত করোনাভাইরাসারে আক্রান্ত হয়ে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে নিউইয়র্কে ২২ বাংলাদেশি মারা গেলেন প্রাণঘাতী এই ভাইরাসে।

নিউইয়র্কে সোমবার করোনায় মারা গেছেন আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ফটো সাংবাদিক স্বপন হাই। পাচঁদিন আগে কুইন্স জেনারেল হাসপাতালে নিয়মিত ডায়ালিসিস করতে যান স্বপন, সেদিনই চিকিৎসকরা তার দেহে করোনায় উপস্থিতি পেয়ে হাসপাতালেই রেখে দেন। পরে দুপুরে তার মৃত্যু হয। স্বপনের অকাল মৃত্যুতে নিউইয়র্কের সাংবাদিক কমিউনিটতে শোকের ছায়া নেমে এসেছে।

একইদিন নিউইয়র্কে করোনাভাইরাসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম নিশাত চৌধুরী (২৫)।

আরও পড়ুন

×