ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আমিরাতে বন্ধু ফোরামের খাদ্য সহায়তা

আমিরাতে বন্ধু ফোরামের খাদ্য সহায়তা
×

সংগঠনের লগো-সমকাল

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ২১:৫৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ২২:০২

বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় প্রবাসীদের খাদ্য সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ বন্ধু ফোরাম। আমিরাতের আল আইনে ১২০ জন প্রবাসীর মাঝে রমজানের ভোগ্যপণ্য বিতরণ করে সংগঠনটি। 

বুধবার সংগঠনের সদস্যরা এসব ভোগ্যপণ্য প্রবাসীদের ঘরে ঘরে পৌঁছে দেন।

সংগঠনের সভাপতি এম এ খায়ের নিজামী বলেন, ‘আমরা বিভিন্ন সময় অসহায় প্রবাসীদের মানবিক সেবা দিয়ে আসছি। বর্তমান সংকটকালীন সময়ে অনেক প্রবাসী কষ্টে রয়েছে। অনেকে কর্মহীন রয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় তারা অনেকটাই অক্ষম। যে কারণে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি।’

এসময় তিনি আমিরাতে পারিচালিত বাংলাদেশি অন্যান্য সংগঠনকেও প্রবাসীদের পাশে থাকতে অনুরোধ করেন।


আরও পড়ুন

×