নিউইয়র্কে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২০ | ০১:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম হাজী মজিবুর রহমান। শনিবার দুপুরে রাজ্যের কুইন্সের ফ্লাশিং হাসপাতালে দু’সপ্তাহ ধরে করোনার সঙ্গে লড়াই করে তিনি মৃত্যুবরণ করেন।
এ নিয়ে নিউইয়র্কে গত ৬৬ দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৩ জন বাংলাদেশি। এছাড়া অন্য ৫টি রাজ্যে ২২ জনসহ যুক্তরাষ্ট্রে এই মহামারিতে মৃত্যু হয়েছে ২৬৫ জন বাংলাদেশির।
এদিকে ঈদুল ফিতরের আগের দিন করোনায় প্রবীণ আরেক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে ঈদের আনন্দকে আরো ফিকে করে দিয়েছে।