স্পেন আওয়ামী লীগের সভাপতি রবিন, সম্পাদক রিজভী
সভাপতি এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ১১:১০ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ | ১১:২০
এস আর আই এস রবিনকে সভাপতি ও রিজভী আলমকে সাধারণ সম্পাদক করে স্পেন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদের একটি হোটেলে স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন এই কমিটি গঠিত হয়। সম্মেলন শেষে কমিটি ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন মজিবুর রহমান, ইদ্রিস ফরাজী, হাসান ইকবাল, হাফিজুর রহমান সর্দার, আলমগীর হোসেন, মান্নান মাতুব্বর, আল আমিন শেখ, শাকিল খান পান্না, আবদুস সাত্তার, দুলাল সাফা, বদরুল ইসলাম মাস্টার, আবদুর রহমান, গাজী মোহাম্মদ মিয়া, জাকির হোসেন, একমুজ্জামান কিরণ, শ্যামল তালুকদার, তামিন চৌধুরী, দবির তালুকদার আজম, খাদিজা আক্তার মনিকা, আখতারুজ্জামান, কবির হুসেন, বেলাল উদ্দিন, এ কে এম সেলিম রেজা, বাবলা চৌধুরী, মিজান আহমেদ, মিজান, হীরা আলম, মাইনুল আবেদীন, মহি উদ্দিন হারুন, আমির হোসেন আমু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- স্পেন আওয়ামী লীগ
- স্পেন
