কানাডার ক্যালগেরিতে ‘জাসহান এশিয়ান কুইজিন’ রেস্টুরেন্ট উদ্বোধন
`জাসহান এশিয়ান কুইজিন’ রেস্টুরেন্টের উদ্বোধন-সমকাল
আলবার্টা (ক্যালগেরি) কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০০:১৫ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০০:২২
কানাডার আলবার্টার ক্যালগেরিতে বাঙালি অধ্যুষিত এলাকা নর্থ ইস্ট এ বাঙালি মালিকানাধীন ‘জাসহান এশিয়ান কুইজিন’ নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আলবার্টা'র এমএলএ ইরফান সাবিরসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফিরোজ ইফতেখার জানান, প্রবাসে বাঙালির স্বাদ ও চাহিদার কথা ভেবেই মূলত এই রেস্টুরেন্ট দেওয়া, আশা করি বাঙালির চাহিদা মিটিয়ে অন্যান্য কমিউনিটিকেও সেবা দিতে সচেষ্ট হবো।

উল্লেখ্য, রেস্টুরেন্ট ব্যবসায় অভিজ্ঞ ফিরোজ ইফতেখারের উৎসব নামে আরও একটি রেস্টুরেন্ট রয়েছে ক্যালগেরিতে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাঙালি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির মানুষদের জন্য সুস্বাদু খাবার দিয়ে নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
