বৃহত্তর চট্টগ্রাম সমিতির সম্পাদকের মৃত্যুতে দুবাইয়ে শোক সভা
শোক সভায় আগত অতিথিরা -সমকাল
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৮:১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি।
সোমবার শারজার একটি হোটেলে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন আমিরাতের বৃহত্তর আঞ্চলিক সংগঠন বৃহত্তর চট্রগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরু।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি দুবাই’র আহবায়ক অধ্যাপক এম এ সবুর।
বক্তারা বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ওসমান ছিলেন একজন নিবেদিত ব্যক্তি। তার অকাল মৃত্যুতে সংগঠনের বড় ধরণের ক্ষতি হয়ে গেছে। ওসমানের স্থান কখনো পূরণ করার নয়। তার চিন্তাধারা আমাদের ধারণ করে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
শোক সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা সমিতির সভাপতি আবদুল আলিম, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, আমির হোসেন, এনামুল হক চৌধুরী, শাহজাহান মিয়াজী, নুরুন্নবী রোশন, আহমেদ আলী জাহাঙ্গীর, রাউজান সমিতি দুবাই’র সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মোরশেদ চৌধুরী, সাহাদাত হোসেন প্রমুখ।
সভার শুরুতে খতমে কোরআনের পর মিলাদ ও দোয়া মাহফিলে'র মধ্যদিয়ে মরহুমের রুহের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
- বিষয় :
- শোক সভা
- আরব আমিরাত